
বাগানবাড়ি বাজারে আগুন লেগে চার দোকান ভস্মিভূত


মতলব উত্তরে বাগানবাড়ি বাজারে আগুন লেগে ৪টি দোকানের মালামাল ভস্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বাগানবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ রাজীব চৌধুরী জানান, শনিবার বেলা ১১ টায় ওই মার্কেটের মিষ্টির দোকান থেকে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ আগুনের সূত্রপাত ঘটেছিল। এলাকাবাসী ও বিভিন্ন দোকানদারদের সহায়তায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে।
দুপুর বারোটার দিকে খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাগানবাড়ি বাজারের মিষ্টির দোকান, কসমেটিকস দোকান, চা দোকান ও ইলেকট্রনিক দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।এতে ক্ষয়ক্ষতি প্রায় সাত লাখ টাকা।


মিষ্টির দোকান দার সুরুজ মল্লিক (২৮) জানান তার দোকানের দুটি ফ্রিজসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় তিনি দোকানে ছিলাম না। কারিগররা দোকানে মিষ্টি বানানোর কাজে ব্যস্ত ছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটেছে।
কসমেটিকস দোকানদার বিপ্লব ৩৮) জানান, আগুনে তার দোকানের ফ্রিজ, টিভি ও বিভিন্ন আইটেমের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
চা দোকানদার সবুজ (২৭)জানান, তার দোকানে দুটি কম্পিউটার ছিল। সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিসমিল্লাহ ইলেকট্রনিক্স স্বত্বাধিকারী নবীর হোসেন (২৬) জানান, তাঁর দোকানের ইলেকট্রনিক্স বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই)আবু বকর সিদ্দিক বলেন, বাগানবাড়ি বাজারের ৪টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। মিষ্টির দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি প্রায় সাত লাখ টাকা।



























