
বাড়ী থেকে মাদ্রাসায় যায়নি মেহেদী হাসান, খুঁজছে তার পরিবার


মাদ্রাসায় আছরের নামাজের পর খেলাধুলা করতে দেয়া হলো। গত সোমবার শিক্ষককে না বলেই মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায় মেহেদী হাসান। মাদ্রাসার প্রধান শিক্ষক মেহেদী হাসানের বাড়িতে ফোন দিলে মেহেদী হাসানের বাবা বলে কিছুক্ষণের মধ্যে তাঁকে মাদ্রাসায় দিয়ে নিয়ে যাবে। পরের দিন মঙ্গলবার সকালে মেহেদী হাসান মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও মাদ্রাসায় আর যায়নি বলে জনান মেহেদী হাসানের মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু ইউছুফ ।
৫ দিন হয়ে গেল এখনো মেহেদী হাসানের কোন খোঁজ মিললো না। মেহেদি হাসান হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মাতৈন ৪ নং ওয়ার্ড গাজী বাড়ীর আনোয়ার গাজীর বড় ছেলে। সে মাতৈন দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।
হারিয়ে যাওয়া মেহেদী হাসানের বাবা আনোয়ার গাজী পপুলার বিডিনিউজকে বলেন, ছেলেকে কিছু নাস্তা আর নগদ ২০০ টাকা দিয়ে মঙ্গলবার সকালে মাদ্রাসায় পাঠাই। কিন্তু মাদ্রাসা থেকে ফোন করে বলছে মেহেদী হাসান মাদ্রাসায় যায়নি।


মেহেদী হাসানের দাদা আব্দুর রহমান গাজী অস্রু ভেজাকন্ঠে নাতীর সাইকেলটির কথা মনে করে বলেন নাতী মাদ্রাসা থেকে এসেই সাইকেল নিয়ে বের হয়ে যেতো। ৫ দিন সাইকেলটি পড়ে আছে।
অন্যদিকে এলাকার একজন বলছেন গেলো বুধবার মেহেদী হাসানকে চাঁদপুর ট্রেন স্টেশনের সামনে ঘুরাফেরা করতে দেখে।
সন্তানকে খুঁজে পেতে সবার কাছে সহযোগিতা চেয়েছেন পরিবার। কেউ যদি মেহেদী হাসানকে কোথাও দেখতে পান তাহলে 01863364917 এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।


























