বাংলাদেশের করোনা টিকার সনদ যুক্তরাজ্যের স্বীকৃতি পেল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৮, ২০২১ | ৫:১৩
Link Copied Successfully!

বাংলাদেশের করোনাভাইরাস (কোভিড-১৯) টিকার সনদ যুক্তরাজ্যের স্বীকৃতি পেয়েছে। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনের পরিবহন বিভাগ এক ঘোষণায় জানায়, দেশটির অনুমোদিত টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। ১১ অক্টোবর (সোমবার) থেকে স্বীকৃতির এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শুক্রবার (৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এক বার্তায় বলেন, ‘ব্রিটিশ কর্তৃপক্ষ আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে। এটি সোমবার সকাল ৪টা থেকে কার্যকর হবে।’

বিজ্ঞাপন

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। এটি দুদেশের মধ্যে ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করার জন্য হাইকমিশনের স্থায়ী কূটনৈতিক প্রচেষ্টার ফল।’

তিনি জানান, ১১ অক্টোবর স্থানীয় সময় ভোর ৪টা থেকে যুক্তরাজ্য-অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নেওয়াদের আর ১০ দিনের হোটেল বা হোম কোয়ারেন্টাইন অথবা কোভিড-১৯ প্রি-প্রস্থান পরীক্ষার প্রয়োজন পড়বে না। তবে ব্রিটেনে আসার পর দ্বিতীয় দিন বা তার আগে কোভিড-১৯ পরীক্ষা করে নেয়া উচিত। টিকা নেয়ার প্রমাণ হিসেবে প্রত্যেক ভ্রমণকারীদের বাংলাদেশ কর্তৃপক্ষের দেয়া টিকার সনদ প্রদর্শন করতে হবে। যেসব ভ্রমণকারীরা ব্রিটেনের অনুমোদিত টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেননি তাদের ১০দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের কোয়ারেন্টাইন চলা অবস্থায় দ্বিতীয় ও অষ্টম দিন কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।

সূত্র:জাগরণ
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা