জনপ্রিয়তার পিছনের গল্প শোনালেন:নোরা ফাতেহি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৭, ২০২১ | ৪:৫৭
Link Copied Successfully!

তাঁর নাচে বুঁদ বলিউড। কোনো গানের সঙ্গে নাচেন তো, তা–ও হিট। নোরা ফতেহি—কানাডিয়ান এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী এখন বলিউডের আইটেম গানের অন্যতম ভরসা। শুধু যে নাচেন, তা–ই নয়, অন্যের নাচের বিচারও করেন। ভারতীয় টেলিভিশন চ্যানেলের নাচের রিয়েলিটি শোগুলোয় মাঝেমধ্যেই তাঁকে বিচারকের আসনেও দেখা যায়। অথচ নাচের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই তাঁর নেই।

রিয়েলিটি শো ‘স্টার ভার্সেস ফুড’–এ হাজির হয়ে সেই দিনগুলোর কথাই শোনালেন এই আইটেম গার্ল। তিনি জানালেন, ১৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত তিনি ওয়েট্রেসের কাজ করেছেন।

তিনি বলেন, ‘ওয়েট্রেস হওয়া সোজা কথা নয়। আপনাকে যোগাযোগে দক্ষ হতে হবে। থাকতে হবে ব্যক্তিত্ব। দ্রুত কাজ করার ক্ষমতাও আপনাকে রাখতে হবে। সবকিছু মনে রাখার সক্ষমতাও তৈরি করতে হবে।’

বিজ্ঞাপন

নোরা আরও জানান, ওয়েট্রেসের কাজ করা তাঁর মূল উদ্দেশ্য ছিল না। এটা ছিল বাড়তি আয়ের একটা উৎস। কানাডার সংস্কৃতিতে এটা খুবই সাধারণ ব্যাপার। সবাই কাজ করে। স্কুলে যায়, পাশাপাশি কাজও করে। যেহেতু অনুষ্ঠানটা মূলত রান্নাবান্নাবিষয়ক, তাই স্বভাবতই খাওয়াদাওয়ার প্রসঙ্গও উঠেছিল। দেখা গেল, এই ব্যাপারেও তিনি বেশ আগ্রহী। ডায়েটিংয়ের ধার তিনি ধারেন না।

এ কারণে আর দশটা নারীর তুলনায় তাঁর শরীরটা একটু পৃথুল। আর এ জন্য প্রায়ই তাঁকে প্রশ্ন শুনতে হয়। এটা নিয়েও বললেন নোরা, ‘আমি এমন এক সংস্কৃতি থেকে এসেছি, যেখানে হাড্ডিসার শরীরকে ভালো চোখে দেখা হয় না। আমরা ভারী নারীদেহই ভালোবাসি। আমি সব সময়ই পৃথুল ও ভাঁজবহুল শরীর পছন্দ করি। এ কারণে সব সময় ওজন বাড়াতে চেষ্টা করি। এটাই আমাদের সংস্কৃতির মানসিকতা। এ কারণে আমরা খেতেই থাকি।’

সামনে সত্যমেব জয়তে টু ছবিতে নোরাকে দেখা যাবে। জন আব্রাহাম অভিনীত ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ নভেম্বর। এর আগে সত্যমেব জয়তে সিনেমার ‘দিলবার’ গানটি দিয়েই প্রথম ঝড় তুলেছিলেন নোরা।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো
R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা