মেয়াদ শেষ হলেই পৌরসভার মেয়র-কাউন্সিলদের পদ ছাড়তে হবে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৪, ২০২১ | ৪:৩১
Link Copied Successfully!

পাঁচ বছর মেয়াদ শেষ হলেই পৌরসভার মেয়র-কাউন্সিলদের পদ ছাড়তে হবে। পৌরসভার মেয়র-কমিশনারদের দায়িত্ব ছেড়ে দেওয়ার বিধান রেখে স্থানীয় সরকার আইন-২০২১ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার ৪ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেয়েছেন।

নতুন এ আইনে বলা হয়েছে, পাঁচ বছর মেয়াদ শেষ হলেই পৌরসভার মেয়র-কাউন্সিলদের পদ ছাড়তে হবে। মেয়াদ পূর্ণ হলে একজন প্রশাসক বা সরকার মনোনীত ব্যক্তির অধীনে ছয় মাসের মধ্যে নির্বাচন শেষ করে নতুন মেয়রের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া যুক্তিসঙ্গত কারণ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১২ মাস বকেয়া থাকলে পৌরসভা বাতিল হয়ে যাবে। আইনটি সংসদে পাস করার পর তা কার্যকর হবে।

বিজ্ঞাপন

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পৌরসভার মেয়রদের মেয়াদ ৫ বছর পূর্ণ হলে তার মেয়াদ শেষ হবে। এরপর যদি নির্বাচন করা সম্ভব না হয় তাহলে ৬ মাসের জন্য প্রশাসক বা সরকার মনোনীত যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে পারবে সরকার। তবে প্রশাসকের মেয়াদ ৬ মাসের বেশি হবে না।

সংশোধিত আইন অনুযায়ী, পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। পৌরসভার ‘সচিব’-এর নাম পরিবর্তন করে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ করা হচ্ছে বলেও জানান মন্ত্রীপরিষদ সচিব।

তিনি বলেন, বিদ্যমান আইনের সুযোগ নিয়ে অনেক এলাকার পৌর মেয়ররা মেয়াদ শেষ হওয়ার পর নিজেদের লোকজন দিয়ে বিভিন্ন উপলক্ষে আদালতে মামলা ঠুকে দেন। এতে মামলা নিষ্পত্তির আগে পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের সুযোগ থাকে না। আর মামলা বছরের পর বছর চলার সুযোগে আগের মেয়রই দায়িত্ব পালন করেন। এমন সমস্যা থেকে উত্তরণে পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। আইনটি পাস হলে পৌরসভায় প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

HO/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা