সরকারি সম্পত্তি, মিলেমিশে দোকান নির্মাণ করছে কতিপয় নেতারা

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুন ২০, ২০২০ | ১০:২৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজারের নব-নির্মিত ব্রীজের পূর্বাংশে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১০ দশ কোটি টাকার জায়গা অবৈধ দখল বাজরা রাতের আঁধারে অর্ধশত দোকান নির্মাণ কাজ চলছে।

সরেজমিন গিয়ে জানাযায়, কতিপয় নেতারা একত্রিত হয়ে এ দখলদারীত্ব করছে। তাদের কয়েকজনের সাথে কথা বলে জানাযায়, বর্তমান ইউপি সদস্য মোঃ জসিমউদ্দিন পাঠান, সাবেক মেম্বার মোঃ মাঈনুদ্দিন পাটওয়ারী , মোঃ সাইফুল ইসলাম, আলম পাঠান, মোঃ শহীদ ,বতু, সোহেল গাজী , আলমগীর হোসেন, আলম গাজী, সুমন খান, রফিক মিজি, জাহাঙ্গীর খান, মমিনুল হক ভূঁইয়া, মজিব পাঠানসহ আরো কয়েকজন সংঙ্গবদ্ধ হয়ে রাতের আঁধারে দখল করে দোকার নির্মাণ করে চলছে। প্রশাসনের লোকজনের এ বিষয়ে কোন ধরণের খবরদারি নেই।

দখল দারদের মধ্যে মাঈনুদ্দিন পাটওয়ারী সত্যতা স্বীকার করে জানান, জায়গাটি পূর্বের লীজ নেওয়ার মেয়াদ উর্ত্তীণ হওয়ার পর প্রায় এক বছর লীজ বর্হিভূত পড়ে থাকে পাউবির প্রায় ২ একর সম্পত্তি। বর্তমানে লীজ নেই তাছাড়া ধানুয়া-গাজীপুর ব্রীজটি সম্প্রতি নির্মাণ কাজ শেষ হওয়ায় জায়গাটির বেশ গুরত্ব বেড়েছে। তাই আমরা কয়েকজন মিলে দখলে নিয়েছি , পাউবি লীজ দিলে আমরা নিতে চেষ্টা করবো।
দখলদার ও ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন পাঠান বলেন, জায়গা খালি পেয়ে আমি সবজী বাগান করতে দখল করেছি। তবে আমার পাশে^ই দোকান নির্মাণ হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পাউবির জায়গায় পরিচালিত একটি কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির পাটওয়ারী জানান, আমার স্কুল কক্ষটির তালা ভেঙ্গে রাতের আধাঁরে কে বা কাহারা ৮০ বস্তা লবণ রেখেছে । পরে জিজ্ঞাসা বাদে জানতে পাই ঐ এলাকার সাবেক মেম্বার সাইফুল ইসলাম এক কান্ড করেছে।

এ বিষয়ে সাবেক মেম্বার সাইফুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, আমার প্রজেক্টের লবণ এসেছিল রাখার জায়গার সমস্যায় স্কুল কক্ষে ৮০ বস্তা লবণ রেখেছি। অবৈধ দখল নিয়ে দোকান নির্মাণের বিষয়ে বলেন, আমি এর সাথে জড়িত নাই।

দখলের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, আমি আজকেই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাউবিকে অবহিত করবো।
এ বিষয়ে পাউবির চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সেকশন অফিসার মোঃ ওয়াহিদুর রহমান ভূঁইয়া মুঠোফোনে জানান, আমাদের ওখানে প্রায় ২ একর সম্পত্তি রয়েছে। আমি অবৈধ দখলদারদের আগামি কাল (২১ জুন/২০ইং) বেলা ১২ টা পর্যন্ত সময় দিয়েছি নিজ নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। যদি এ সময়সীমার মধ্যে না সরিয়ে নেয় তা হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। আজ ২০ জুন শনিবার দোকান গুলোর চালে টিন লাগানো হচ্ছে প্রশ্নের জবাবে বলেন, কালকে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা