ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৩, ২০২১ | ৬:১৬
Link Copied Successfully!

ঘূর্ণিঝড় শাহিনের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

উত্তর আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এতে বেশ কিছু ফ্লাইটের সময় পিছিয়ে গেছে। এতে কয়েকদিনের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না, বাংলাদেশ দল নির্ধারিত সূচি অনুযায়ী ওমানে যেতে পারবে কি না। আজ রাতে টাইগাররা যাত্রা করতে না পারলে ঠিক কবে বাংলাদেশ দল ওমানের উদ্দেশে রওয়ানা হবে তা এখনও অনিশ্চিত।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের ১৪ দিন আগে ওমানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। ৯ অক্টোবর বাংলাদেশ দলের আরব আমিরাতে যাওয়ার কথা।  সেখানেও একদিনের কোয়ারেন্টিন করতে হবে। ১১ অক্টোবর অনুশীলন শুরু হওয়ার কথা। ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ১৫ অক্টোবর দল ওমান যাওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম রাউন্ডে পরের দুই ম্যাচ বাংলাদেশের। গ্রুপ থেকে দুদল যাবে শেষ বারোতে। গ্রুপসেরা হলে এই পর্বে ২৫ অক্টোবর শারজায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।

প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের সঙ্গে ২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর ভারত ও পাকিস্তান।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন