দুই বাংলায় শান্ত- কৌশানীর ‘প্রিয়া রে’  

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২, ২০২১ | ৮:০২
Link Copied Successfully!

বাংলাদেশের সিনেমায় এই প্রথম কাজ করছেন কৌশানী মুখার্জি। ছবিটির নাম ‘প্রিয়া রে’। পূজন মজুমদার পরিচালিত এই ছবিতে কৌশানীর নায়ক শান্ত খান। ছবিতে ওপার বাংলার খরাজ মুখোপাধ্যায় আর রজতাভ দত্তকেও অভিনয় করতে দেখা যাবে।

গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে চাঁদপুরের পল্লীতে অবস্থান করছেন। আগামী ৬ অক্টোবর পর্যন্ত তারা চাঁদপুরে অবস্থান করে বিভিন্ন উল্লেখযোগ্য শুটিং স্পটে শুটিং করবেন।

বাংলাদেশের সিনেমায় প্রথম কাজ প্রসঙ্গে কৌশানী বলেন, “এই সিনেমা (প্রিয়া রে) দিয়ে বাংলাদেশে আমার প্রথম কোনো সিনেমায় কাজ করা। এ সিনেমায় আমার নাম ‘প্রিয়া’। এটি একটি রোমান্টিক ছবি। আমি একজন ঘরোয়া মেয়ে। বাবা-মায়ের একমাত্র মেয়ে। সেই আদর থেকেই প্রেমের অধ্যায়টা জীবনে শুরু হওয়া। আশা করছি এই সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের সবার মন জয় করতে পারব।”

বিজ্ঞাপন

শান্ত খানকে নিয়ে তিনি বলেন, “শান্ত আমার সহশিল্পী। তার সাথে বেশ মজা করে কাজটি করছি। তাছাড়া তিনি কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। আমার বিশ্বাস আমাদের জুটির ভালো একটা কাজ হচ্ছে।”

এদিকে শান্ত খান বলেন, “আমি একঘেয়েমি থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা চরিত্র করতে চাই। শুধু অ্যাকশন হিরোর চরিত্রে সীমাবদ্ধ থাকতে চাই না। শাপলা মিডিয়ার প্রযোজনায় আমি এ সিনেমায় একজন রাখালের চরিত্রে অভিনয় করছি। খুবই ভালো একটি গল্প। আমার চরিত্রের নাম ‘নূর’। কৌশানীর সঙ্গে এটিই আমার প্রথম কাজ। যদিও এরপর ‘সোলজার’ নামের আরও একটি ছবিতে আমরা দুজনে ভারতে অভিনয় করব।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব