বর্তমানে শিক্ষার মান উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি : শিক্ষামন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২, ২০২১ | ৫:১০
Link Copied Successfully!

শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম সংশোধণ, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দীপু মনি বলেন, শুধুমাত্র বই পড়ে পড়াশুনা নয়, বাচ্চারা খেলাধুলার মধ্য দিয়ে, আনন্দের মধ্যদিয়ে শিখবে। কমিউনিটির বিভিন্ন কাজ কর্মের মধ্য দিয়ে শিখবে। যেটাকে বলে অভিজ্ঞতা ভিত্তিক শেখা কিংবা করে শেখা।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সব কিছু করা হচ্ছে। শেখ হাসিনা সরকার ২০০৯ থেকে ২০১৮ সাল ১০টা বছর সকল শিশুকে শিক্ষায় নিয়ে আসবার জন্য কাজ করে গেছে। সবাইকে যখন শিক্ষার আওতায় আনতে পেরেছি, বর্তমানে আমরা শিক্ষার মান উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। সেই জন্য পাঠ্যবইয়ের কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এর মধ্যদিয়েই মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব।

বিজ্ঞাপন

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মেজর (অব.) রফিকুল ইসলাম এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

R/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা