বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ : সুজিত রায় নন্দী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১, ২০২১ | ৬:২৫
Link Copied Successfully!

মহামরি করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে চাঁদপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠা ও সংগঠনের মাঝে স্বাস্থ্য- সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে ক্যান্সারসহ দুরারোধ্য ব্যাধিতে আক্রান্ত অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

১ অক্টোবর শুক্রবার সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে এই স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

এরমধ্যে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, নৌ-পুলিশ, চাঁদপুর প্রেসক্লাব, সরকারি কলেজ, মহিলা কলেজ, পুরানবাজার ডিগ্রি কলেজ, জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানর মাঝে সার্জিক্যাল মাস্ক, এন-৯৫ মাস্ক, হ্যান্ডসেনিটাইজারসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেয়া হয়।
এছাড়াও ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের প্রাধানমন্ত্রীর তহবিল থেকে ৪ লাখ ৭০ হাজার টাকার নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

বিজ্ঞাপন

সুজিত রায় নন্দী তাঁর বক্তব্যে বলেন, আমাদের মাননীয় প্রাধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মাটি ও মানুষের প্রিয় নেত্রী। তাঁর দক্ষতা, দূরদর্শিতা এবং মেধার কল্যানে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বৈশ্বিক মহামারি করোনার এই দুর্যোগে পৃথিবীর অনেক দেশের অর্থনীতিতে ধস নেমেছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে করেনা পরিস্থিতি মোকাবেলা করছেন। ফলে বাংলাদেেশ অনেকটা ভালো আছে। তবে করোনার প্রকট কিন্তু পুরোপুরি কমেনি। তাই আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা তার পিতার মতোই এদেশের মানুষের জন্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি সবসময় দেশ এবং দেশের মানুষের কথা ভাবেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতীতে এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি এই অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না। যেমনি স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের স্বাধীনতাকে নসাৎ করতে চেয়েও ব্যার্থ হয়েছিলো। তেমনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রা দুর্বার গতীতে এগিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।

অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়র আব্দুর রব ভুইয়া, আব্দুর রশীদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্ আখন্দ, দপ্তর সম্পাদক শাহালম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি,
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মিঠু, জেলা আওয়ামীলীগের নেতা অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা