ইতালিতে জাতিসংঘ মিশনে এআইজি শামসুন্নাহারের যোগদান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১, ২০২১ | ১২:৩৭
Link Copied Successfully!

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) শামসুন্নাহার ইতালির ব্রিন্দিসিতে ইউনাইটেড নেশনস গ্লোবাল সার্ভিস সেন্টারের (ইউএনজিএসসি) স্ট্যান্ডিং পুলিশ ক্যাপাসিটিতে (এসপিসি) হিউম্যান রিসোর্স অফিসার পদে সম্প্রতি যোগ দিয়েছেন।

শামসুন্নাহার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দিয়ে চাঁদপুর ও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মানিকগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশ সদর দপ্তর, ট্যুরিস্ট পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সঙ্গে কাজ করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

এই পুলিশ কর্মকর্তা ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ইতালিতে জাতিসংঘের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে এবং ২০০৯ থেকে ২০১০ পর্যন্ত পূর্ব তিমুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে এমবিএ ডিগ্রি লাভ করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০৫ সালে এমফিল, ১৯৯৮ সালে এমএসএস ও ১৯৯৬ সালে বিএসএস ডিগ্রি লাভ করেন।

জাতিসংঘে দীর্ঘদিন উচ্চ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ সাতবার জাতিসংঘ শান্তি পদক লাভ করেছেন মেধাবী এই কর্মকর্তা। এছাড়া বাংলাদেশ পুলিশে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক, নারী পুলিশ পদক ও দুইবার আইজি ব্যাজ পেয়েছেন শামসুন্নাহার।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা