২২ দিন নদীতে ড্রেজার ও ব্যক্তিমালিকানাধীন স্প্রিটবোট বন্ধ

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২১ | ৯:০০
Link Copied Successfully!

মা ইলিশ সংরক্ষণে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এছাড়া, এ সময়ের মধ্যে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান সুষ্ঠুভাবে বাস্তবায়নে চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিপদপ্তরের আয়োজনে জেলা ট্রাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

২৯ সেপ্টেম্বর বুৃধবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জলা প্রশানক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে শুরুতেই বিগত সভার কার্যবিবরণ, সিদ্ধান্ত এবং অগ্রগতি তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী।

পরে আলোচ্য বিষয়ের উপর বিভিন্ন প্রস্তাবনা, পরামর্শ এবং সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাংবাদিক ফারুক আহমেদ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, সৎস্যজীবী নেতা তছলিম বেপারী, শাহআলম মল্লিক প্রমুখ।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তার বক্তব্যে বলেন, মা ইলিশ রক্ষায় এবারও আমরা কঠোর থাকবো। যে কোন মূল্যেই হোক এই অভিযান সফল করতে হবে। তবে এ ক্ষেত্রে নদী পাড়ের জেলে, জনপ্রতিনিধি, সচেতন মানুষকে তৎপর থাকতে হবে। আমরা চাইবো না গরীব জেলেদের আটক করতে। কিন্তু তারা কথা না শুলনে আমরা কঠোর হতে বাধ্য হবো। অভয়াশ্রম চলাকালে আমাদের নিয়মিত অভিযানের পাশাপাশি সপ্তাহে দু’বার
কম্বাইন্ড টিম অভিযান করবে। রাতের বেলায় বেশি মাছ শিকার হয়। তাই রাত্রি বেলার জন্যে একটি স্পেশাল টিম প্রস্তুত রাখতে হবে। খবর পাওয়ার সাথে সাথে যেন তারা অভিযান করা যায়। সড়ক পথেও একাধিক চেকপোস্ট থাকবে।

জেলা প্রশাসক বলেন, অভিযান চলাকালে একটি নৌকাও নদীতে নামতে পারবে না। অধিক গতী বা একের অধিক ইঞ্জিন চালিত নৌকাগুলো রিকজিশন করে রাখা হবে। সেগুলো নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ ব্যবহার করবে। আর এবছর আটক নৌকা সাথে সাথে নিলামে বিক্রি করে দেয়া হবে। হাইমচরে ২২ দিন যাতে কোস্টগার্ডের একটি জাহাজ স্থায়ীভাবে থাকে, সেটি নিশ্চিত করতে হবে। নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং করতে হবে। ডুবোচর কেটে ফেলতে হবে। অভয়াশ্রমের ২২ দিন ড্রেজার বন্ধ থাকবে। নদীত ব্যক্তিমালিকানাধীন স্প্রিটবোট বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, আমাদের যার যার দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। প্রচারনা চালাতে হবে। সংবাদপত্রে প্রচার করতে হবে। কোথায় কোথায় সমস্যা সেটি চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।
তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ভোট পাওয়ার জন্য জনপ্রতিনিধিরা যাতে অসাধু জেলেদের সহযোগীতা না করে। তাহলে তারাও অপরাধি হিসেবে চিহ্নিত হবে। জেলে নেতারা পকেট গরম করার আশা বাদ দিবেন। তাহলে আপনাদের নামও অপরাধির তালিকাউ উঠবে।চাষকৃত মাছের জন্যে একটি বরফকল খোলা থাকবে। সবাই এক থাকলে আমরা সফল হবই।

বিজ্ঞাপন

জেলা মৎস্য কর্মকর্তার প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, মৎস্য বিভাগের কার্যক্রম নিয়ে আমি হতাশ। জেলা ট্রাস্কফোর্সের সভার আগে তাদের একটি সভা করা দরকার ছিলো। অনেকবার বলার পরেও চাঁদুরের নিবন্ধনকৃত জেলেদের হালনাগাদ তালিকা আপনারা দেননি। কেবল মাত্র বাতিল হওয়া জেলেদের তালিকা দিয়েছেন। আপডেট তালিকা দেননি। এটা খুবই দুঃখজনক। তবে তিনিরহাইমচর উপজেলা থেকে তালিকা পরিপূর্ণ দেয়ায় উপজেলা মৎস্য কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, নদীতে
অবৈধভাবে বালু উত্তোলন কন্ধ করতে হবে। অবৈধভাবে যেসব ড্রেজার বালু কাটে, সেগুলো বন্ধ করতে হবে। অভিযান চলাকালে মৌসুমি জেলের পাশাপাশি মৌসুমি আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা অসহায় জেলেদের নদীতে নামিয়ে সুবিধা নেয়। পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

সভায় অন্যান্য বক্তারা বলেন, মা ইলিশ ধ্বংসের বড় কারণ অবৈধপথে বালু উত্তোলনের ড্রেজার। অভয়াশ্রম চলাকালে এই অবৈধ ড্রেজার বন্ধ রাখতে হবে। ব্যক্তিমালিকানাধীন স্প্রিটবোট বন্ধ রাখতে হবে। কারন স্প্রিটবোট দিয়ে মা ইলিশ পাচার করা হয়। রাজরাজেশ্বর, বোরো চর, বড়স্টেশন টিলাবাড়িতে প্রতি ঘরে ঘরে ইলিশ মজুদ করা হয়। এছাড়া শহরের টিলাবাড়ি, রনাগোয়াল, রামদাসদী, বহরিয়া এলাকার মা ইলিশ বিক্রির মৌসুমি হাট বন্ধ করতে হবে। মৌসুমি আড়তদার, দাদনদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারেন্ট জাল উৎপাদন বন্ধে ব্যবস্থা নিতে হবে।

সভায় সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, পুলিশ বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, জনপ্রতিনিধি ও জেলে নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও