চাঁদপুরে পুরাণবাজারে জনসচেতনতায় ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২১ | ১:৫৬
Link Copied Successfully!

অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে সারা দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে ঘনবসতিপূর্ণ এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৮ সেপেটম্বর রোববার বিকালে চাঁদপুর শহরের পুরাণবাজার নতুন রাস্তা এলাকায় চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ৩টি গাড়ি নিয়ে অগ্নিনির্বাপণের এই মহড়ায় অংশ নেন।

এতে ফায়ার সার্ভিস কর্মিরা উপস্থিত এলাকা বাসিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে আগুন নেভাতে হয় সেই বিষেয়ে প্রশিক্ষণ দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মিরা তাদের জনসেবামূলক কর্মকাণ্ডের অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায়,ভূমিকম্প,ও বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয় বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ সাহিদুল ইসলাম বলেন, একটি ছোট্ট দূর্ঘটনা আমাদের জীবনে ভয়াবহ ক্ষতি বয়ে আনতে পারে। আমরা একটু সচেতন হলেই বড় ধরনের দুর্ঘটনা থেবে রক্ষা পেতে পারি। তাই অগ্নিনির্বাপণ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকটা জরুরি। তাহলে আমরা নিজেরাই নিজেদের সুরক্ষা দিতর পারবো।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনা রোধে বাংলাদেশ ফায়ারসার্ভিস কাজ করে যাচ্ছে। আমরা যে কোন মুহূর্তে জনগণকে সেবা দিতে প্রস্তুত রয়েছে। আপনাদের এলাকায় অগ্নিকাণ্ডসক যে কোন দুর্ঘটনায় সাথে সাথে আমাদের ফোন করবেন। ফোন করে অবশ্যই সঠিক ঠিকানা দিবেন। তাছাড়া ৯৯৯ এ ফোন করেও আপনারা ফায়ারসার্ভিসের সেভা নিতে পারেন। বিভিন্ন ধরনের দূর্ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে আমাদের এ মহড়া চলমান থাকবে।

ওইসময় চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: এমরান হোসেনসহ পুরাণবাজার ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা