চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতির বাবা আবু তাহের মিয়াজী আর বেঁচে নেই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২১ | ১০:৩৭
Link Copied Successfully!

চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক এর পিতা জনাব আবু তাহের মিয়াজী আর বেঁচে নেই। তিনি আজ ২৪ সেপ্টেম্বর ভোর ৪টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে এবং ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম জানান, জনাব আবু তাহের মিয়াজী গত কয়েক মাস যাবত বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।

বিজ্ঞাপন

দুপৃর ১২টায় তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তাতেও তাঁর জ্ঞান না ফেরায়, কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ শুক্রবার বাদ জুম্মা গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নে বলশীদ গ্রামে মরহুমের জানাজার অনুষ্ঠিত হবে।

এদিকে সাহিত্য মঞ্চের সভাপতি, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের পিতার মৃত্যুতে চাঁদপুর সাহিত্য একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর সাহিত্য একাডেমি’র শোক…

চাঁদপুরের তরুণ কবি ও অনুবাদ মাইনুল ইসলাম মানিকের পিতার ইন্তকালে সাহিত্য একাডেমি চাঁদপুর এর মহাপরিচালক কাজী শাহাদাত শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাহিত্য মঞ্চের শোক…

সুনামধন্য সাহিত্য সংগঠন সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের পিতার ইন্তেকালে গভীর শোক জানিয়েছে সাহিত্য মঞ্চ পরিবার। এক শোক বার্তায় সাহিত্য মঞ্চের সহ-সভাপতি মনিরুজ্জামান বাবলু ও সাধারণ সম্পাদক আশিক বিন রহিম বলেন, আমরা একজন অভিভাবক হারালাম। মরহুম আবু তাহের মিয়াজী সাহিত্য মঞ্চের প্রতিটি সদস্যকে নিজের সন্তানের মতোই স্নেহ-মমতা করতেন। আমরা সাহিত্য মঞ্চ পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সামাজিক সংগঠন আপন এর শোক…

সামাজিক সংগঠন আপন এর যুগ্ম আহ্বায়ক কবি ও অনুবাদ মাইনুল ইসলাম মানিকের পিতার ইন্তকালে শোক জানিয়েছেন আপন এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোট. ডাক্তার রাশেদা আক্তার। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাঁদপুর লেখক পরিষদের শোক….

সাহিত্য মঞ্চের সভাপতির পিতার মৃত্যুতে
চাঁদপুর লেখক পরিষদের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাঁদপুর সাহিত্য পরিষদের শোক…

সাহিত্য মঞ্চের সভাপতির পিতার মৃত্যুতে
চাঁদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি তছলিম হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ম. নূরে আলম পাটওয়াররী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা