হাজীগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২১ | ৬:২০
Link Copied Successfully!

হাজীগঞ্জ-শাহরাস্তি থানার আয়োজনে ১৩নং বিটে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একযোগে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ্ ও কিশোর গ্যাং প্রতিরোধ কল্পে সচেতনতামূলক পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধ্যর্বপুর বাজারে পুলিশিং সমাবেশ ও মতবিনিময় সভা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আরিফুজ্জামান।
“মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার”
এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও হাজীগঞ্জ থানার ওসি( তদন্ত) ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ও হাজীগঞ্জ সার্কেল মোঃ সোহেল মাহমুদ পিপিএম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কাশেম চৌধুরী।
বক্তৃতায় হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ পিপিএম বলেন, বাংলাদেশে কিশোর অপরাধ বাড়ছে৷ গড়ে উঠছে কিশোর গ্যাং৷ তারা অস্ত্র মহড়া, মাদক সেবন-বিক্রি, চাঁদাবাজি, মারামারি, খুন ও ধর্ষণের মত বড় বড় ঘটনা ঘটাচ্ছে ১৪-১৫ বছর বয়সী কিশোরেরা। এক কথায় সমাজ ব্যবস্থাকে কলুষিত করছে তারা।
আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টির জন্য গ্যাং তৈরি করে লোমহর্ষক সব অপকর্ম করে যাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের উদ্দেশ্য ও ভাবনা পুরোই আলাদা।
আমরা মনে করি এই কিশোর অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনাদের এলাকায় এসকল অপকর্মে যারা জড়িত রয়েছে তাদের তথ্য দিন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। হাজীগঞ্জকে মাদক মুক্ত কিশোর গ্যাং মুক্ত করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি পুলিশ। রাত নাই দিন নাই যে কোন সময় আপনাদের সেবা দিতে আমরা প্রস্তুত আছি।

অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন শাহরাস্তি বিআরডিবি
সভাপতি আবদুল মান্নান মোল্লা, ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা, আক্তার হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী সভাপতি আবুল কাশেম ৯নং গন্ধ্যবপুর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-আহবায়ক আলী আহম্মেদ ভুইঞা, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর রাসেল, পূজা উদযাপন কমিটির সভাপতি রনজিৎ বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় কুমার দাস প্রমুখ।
ওইসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইউপি মেম্বারএবং বিভিন্ন ইউনিটের পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা