চাঁদপুরে ৮ উপজেলায় ২১১টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২১ | ৩:০১
Link Copied Successfully!

আর মাত্র কয়েক দিন পরেই উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণ ভাবে এই উৎসবটি উদযাপনে অধির আগ্রহে আছে সম্প্রীতির জেলা হিসেবে খ্যাত চাঁদপুরের সনাতনধর্মের মানুষরা।

এবছর চাঁদপুর জেলার ৮টি উপজেলার সর্বমোট ২১১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

এদিকে চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি ধরে রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। এদেশে হিন্দুধর্মালম্বিদের সবচেয়ে বড় উতসব দুর্গাপূজা। এই উতসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। তবুও কিছু কিছু দুষ্কৃতকারী সবসময় আমাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় থাকে। তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমাদের প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যাতে আইনশৃঙ্খলা ব্যত্যয় না ঘটে। কোন নারী যাতে ইভটিজিংয়ের শিকার না হয়। প্রত্যেক উপজেলায় কন্ট্রোলরুম থাকবে। প্রতিমা বিসর্জনের সময় ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রস্তুত রাখতে হবে।

সভার শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং সিদ্ধান্তসমূহ তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, এনএসআই চাঁদপুর এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, এডিএম নাসির উদ্দিন সারোয়ার, জেলা স্কাউট কমিশনার ও হরিভোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক,
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা