ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২১ | ৩:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ ফারজানা বেগম(৪০) নামে এক তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে।

১৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে থানা পুলিশ ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের ঢালী বাড়ির স্বামীর ঘর থেকে উদ্ধার করে দুপুরে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে।

জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের সৌদি প্রবাসী আ: মমিনের সাথে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের এরশাদ উল্যার মেয়ে ফারজানার বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

স্বামী আ: মমিন দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকেন।

শুক্রবার সকালে ওই বাড়ির লোকজন ফারজানা লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশের কাছে সংবাদ দেয়।

ধারনা করা হচ্ছে বৃহষ্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওই গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বিজ্ঞাপন

গৃহবধুর ভাই বিল্লাল পাটওয়ারী জানান, তার বোন সুখে শান্তিতেই সংসার করছিল। কেন সে আত্মহত্যা করলো বুঝতে পারছি না।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: নাছির জানান, সংবাদ পেয়ে শুক্রবার সকালে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য দুপুরে চাঁদপুর পাঠানো হয়েছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব