চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৫০৮, মৃত্যু ৪১

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৭, ২০২০ | ৪:০৯
Link Copied Successfully!

করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন ৩০ জনসহ চাঁদপুর জেলায় ৫০৮ জনের শনাক্ত হয়েছে। এর মধ্যে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪১জন। পজিটিভ রিপোর্টের মধ্যে সরাসরি সিভিল সার্জন কার্যালয়ে ২৪জন ও মতলব আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ৬জন। করোনা উপসর্গ নিয়ে প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলায় একাধিক ব্যাক্তির মৃত্যু হচ্ছে।

বুধবার (১৭ জুন) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৯০টি। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ২৪টি এবং নেগেটিভ রিপোর্ট ৬৬টি। পজিটিভ রিপোর্টের মধ্যে দুই জন মৃত। তারা হলেন-চাঁদপুর সদরের মফিজুল ইসলাম (৬৫) ও ফরিদগঞ্জ উপজেলার আজিজ মোল্লা (৬৫)।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ১৯জন, হাজীগঞ্জ উপজেলায় ১জন ও ফরিদগঞ্জ উপজেলায় ৪জন এবং মতলব দক্ষিন উপজেলায় আইসিডিডিআরবি রিপোর্ট অনুযায়ী মতলবে ৬জন নতুন আক্রান্ত।

বিজ্ঞাপন

আজকে পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০৮জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৮১জন, মতলব উত্তরে ২৭জন, ফরিদগঞ্জে ৬১জন, হাইমচরে ৩৩জন, হাজীগঞ্জে ৫৯জন, কচুয়া ২৮জন, শাহরাস্তি ৬৩জন, মতলব দক্ষিন উপজেলায় ৫৬জন।

জেলায় এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪১জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১২জন, ফরিদগঞ্জ ৫ জন, হাজীগঞ্জ ১২জন, শাহরাস্তি ৩জন, কচুয়ায় ৪জন, মতলব উত্তরে ৪জন ও মতলব দক্ষিন উপজেলায় ১জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা