সাংবাদিক গোলাম নবী খোকন সড়ক দুর্ঘটনায় আহত

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২১ | ৬:২৩
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা  প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য একে এম গোলাম নবী খোকন  সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যাটারি চালিত বাইকের ড্রাইভার রাজন জানান, দুপুর আড়াইটার দিকে মতলব উত্তরের ঠেটালিয়া মেসার্স হযরত শাহ সোলেমান ফিলিং স্টেশনের উওর পাশে ব্যাটারি চালিত বাইকে ৩ জন যাত্রী বসা ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে মতলব পৌরসভার একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ব্যাটারী চালিত বাইকের  যাত্রীরা ক্যানেলে পরে যায়। পক্ষান্তরে ব্যাটারি চালিত বাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে বাইকের ড্রাইভার রাজন (২১), সাংবাদিক খোকন (৫৫) ও রিপন (৪০) মারাত্মক আহত হয়।অবস্থা বেগতিক দেখে মারাত্মক আহত সাংবাদিক একে এম গোলাম নবী খোকন ও রিপনকে  চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
মতলব পৌরসভার ট্রাকটি ও দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারি চালিত বাইক টি মেসার্স শাহ্ সোলমান ফিলিং স্টেশনে আটক রয়েছে।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম সাংবাদিক একে এম গোলাম নবী খোকনের জন্য দোয়া চেয়েছেন। যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।
HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা