ওমানে করোনায় মৃত্যুর সংখ্যা সোমবার ছিল শূণ্যের কোঠায়

Default User
রহমত উল্লাহ সোহাগ, ওমান থেকে
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২১ | ১২:১১
Link Copied Successfully!

মহামারী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে কমছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। মহামারি শুরুর পর থেকে ওমানের করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী তারাসুদ প্লাস অ্যাপসের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার দেশটিতে করোনায় মৃত্যু শূণ্যের কোঠায়।

দীর্ঘদিন পর চলতি মাসের ৫ সেপ্টেম্বর এবং আজ (১৩-সেপ্টেম্বর) এই রেকর্ড অর্জন করলো ওমান।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ক্রমান্বয়ে কমছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। আজ ১৩-সেপ্টেম্বর ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৫৮ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৮৯ জন।

বিজ্ঞাপন

বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৬.৮ শতাংশে। আর মাত্র ৩.২ শতাংশ রোগী সুস্থ হলেই শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে করোনা।

মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১৪ জন।

বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৮ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৬৬ জন। বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ১৬৩ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৪৩ জন। মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৮৯ জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা