রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ

Default User
হোসেন বেপারী
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২১ | ৩:২২
Link Copied Successfully!

অপেক্ষার প্রহর পুড়ালো, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের হলরুম গুলো তাদের প্রাণ ফিরে পেলো। দীর্ঘ ১৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আনন্দ আর উল্লাসে শিক্ষক-শিক্ষার্থীরা মেতে উঠেছে।

দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে তারা যেনো স্বস্তি ফিরে পেয়েছে। রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের চেনা পরিচিত সেই মুখটা আবারও ভেসে উঠেছে। সরকারের দেওয়া বিধিনিষেধ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের প্রবেশ করার পূর্বেই হাত ধোয়া এবং হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা করেছে। হলরুম গুলোতে শতভাগ মাস্ক নিশ্চিত করেছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ-জামাল বলেন, করোনা মহামারীর কারনে গতবছরের ১৭ মার্চে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ করে দেওয়া হয়। করোনা সংক্রান্ত কিছুটা কমে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে।

বিজ্ঞাপন

আনন্দ আর আবেগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার বলেন, ২৩ দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ২৪ দফায় এসে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। আমরা সত্যি আনন্দিত যে দীর্ঘ ১৮ মাস পরে হলেও সকল শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথ হতে পেরেছি। যারা পরিক্ষার্থী রয়েছে তাদের যেই সংক্ষিপ্ত সেলেবাজ করা হয়েছে তা শেষ করার চেষ্টা করবো। এতোদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় স্বস্তি প্রকাশ করেছে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও। এস এস সি পরিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দ্রুত শেষ করা হবে বলেও জানান শিক্ষকেরা।

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা