হাজীগঞ্জে ৭৫ দিনে ৪৮ মৃত্যু, করোনায় ১২

Default User
মনজুর আলম
আপডেটঃ জুন ১৬, ২০২০ | ১১:২৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় ৩ মে থেকে ১৬ জুন পর্যন্ত কোভিড-১৯ রোগে ও উপসর্গে ৪৮ জনের মৃত্যু হয়েছে। তম্মধ্যে ১২ জনের পজিটিভ, ১২ জনের নেগেটিভ, ১১ জনের নমুনা সংগ্রহ করা হয় নি। ৩ জন চাঁদপুর সদর হাসপাতালে নমুনা জমা দিয়েছে এবং সেখানেই রিপোর্ট হবে। রিপোর্ট অপেক্ষমান ১০ জনের। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোয়েব আহম্মেদ চিশতী বিষয়টি নিশ্চিত করেন।

চলমান পরিস্থিতি ভয়াবহ রুপ নিচ্ছে। এই পর্যন্ত ৫৯ জন করোনা পজিটিভ, সুস্থ হয়েছেন মাত্র ১১ জন, মারা গেছেন ১২ জন। তম্মধ্যে ৭ জন পৌরসভায় ও ৫ জন ইউনিয়ন পর্যায়ে। মৃত ১২ জনের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে গত ১৫ দিনে।


হাজীগঞ্জ পৌরসভায় মৃত ৭ জন হলেন, হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের বেপারি বাড়ির হাজী আব্দুল মান্নান(৭০), মকিমাবাদ গ্রামের কাশারী বাড়ির আবুল কাশেম(৫০), ৫নং ওয়ার্ড মকিমাবাদ খাজা মেনশন ভবনের(নিজ বাড়ি ৩নং ওয়ার্ড ধেররা গাজী বাড়ি) আলহাজ্জ্ব আব্দুল লতিফ(৮৫), ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের বিদ্যাসাগর বণিক(৭২), পূর্ব মকিমাবাদ গ্রামের সরদার বাড়ির আব্দুল আউয়াল(৫০), মকিমাবাদ গ্রামের রনজিত, সর্দার বাড়ির আবুল বাশার(৭৫)।

ইউনিয়ন পর্যায়ে মৃত ৫ জন হলেন, ১নং রাজারগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজারগাঁও গ্রামের দাই বাড়ির ফাতেমা আক্তার(৪০), ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাজনাখাল গ্রামের কাজী বাড়ির এনামুল হক(৫৫), ৫নং সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বাউড়া সর্দার বাড়ির আব্দুল মোমিন(৫৮), ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড বলিয়া গ্রামের ক্যাশিয়ার বাড়ির মো. জাহাঙ্গির হোসেন(৫০), ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামের মাওলানা আবু তাহের(৬০)।

বিজ্ঞাপন

এই বিষয়ে কথা হয় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোয়েব আহম্মেদ চিশতীর সাথে। তিনি বলেন, বর্তমানে হাজীগঞ্জের পরিস্থিতি চরম অবনতির দিকে। বিশেষ করে হাজীগঞ্জ পৌরসভায় যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তাতে এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। তাই স্বাস্থ্য বিধি মেনে সকলকে ঘরে থাকতে অনুরোধ করেন তিনি। করোনা পজিটিভ রোগীদের সাথে বৈরি আচরণ না করে মানবিক আচরণ করারও অনুরোধ জানান স্বাস্থ্য কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা