একজন গুণী মানুষের প্রস্থান

Default User
সৌম্য সালেক
আপডেটঃ জুন ১৬, ২০২০ | ১১:১৮
Link Copied Successfully!

প্রকৌশলী দেলোয়ার হোসেন লেখক, মুক্তিযোদ্ধা এবং ভ্রমণ প্রিয় গুণী মানুষ। একজন মানুষ তো প্রত্যেকের কাছে সমান প্রিয় হয় না, তার বহু কারণও থাকে। কিন্তু চাঁদপুরে আমার সাড়ে চার বছরের কর্মকালে যে অল্পক’জন মানুষকে সর্বদা কাছে পেয়েছি, যাদের থেকে ভালোর বাইরে মন্দ কিছু পাইনি, প্রকৌ. দেলোয়ার হোসেন তাদের অন্যতম। তাঁর সাথে সম্পর্কের বয়স অল্প হলেও সেটা ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমৃত্যু সেটা আমার ভেতরে ক্রিয়াশীল থাকবে। আজ তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, তাঁর স্মৃতি ও কর্মযজ্ঞের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

লেখক সৌম্য সালেক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রকৌশলী দেলোয়ার হোসেন।

অধ্যাপক মনোহর আলী স্যার মারা যাওয়ার পরে তাঁর সাথে অনেক কথা হয়েছে। তখন একটুও মনে হয়নি যে, খুব দ্রুত তিনিও চলে যাচ্ছেন! অবশ্য, এখন সময়টা এমন এসেছে, যে কোনও সময় নিজেও হারিয়ে যেতে পারি তবে একজন সাধু সজ্জন ব্যক্তিত্ব হিসেবে তাঁর কথা কখনও ভুলবো না । লোক সংস্কৃতি বিষয়ক গবেষণার জন্য তিনি জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৬ পেয়েছেন, তাঁর লেখা ‘চাঁদপুর বড় স্টেশন গণহত্যা’ বইটি গণহত্যা জাদুঘরের সিরিজ গ্রন্থমালার গুরুত্বপূর্ণ সংযোজন যা বের হয়েছিল জার্নিম্যান বুকস থেকে, এছাড়া চাঁদপুরের লোকজ সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর প্রচুর লেখা বিভিন্ন কাগজে বের হয়েছে। জানামতে, তিনিই একমাত্র ব্যক্তি যিনি চাঁদপুরের প্রতিটি গ্রামে গিয়েছেন, গ্রামের মানুষের জীবনযাত্রা দেখেছেন, লিখেছেন এবং তা নিয়ে কাজ করেছেন। নজরুল-রবীন্দ্র জয়ন্তীসহ বিভিন্ন সাহিত্যসভায় তাঁকে চমৎকার আলোচনা করতে দেখেছি। তাঁর চলে যাওয়া, চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে বড় শূণ্যতা তৈরি হয়েছে।

অনেকদিন তাঁর সাথে কালিবাড়ি থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত হেঁটে এসেছি, নানা বিষয়ে দীর্ঘ-অালাপনে আর কখনও আমাদের এমন পথহাঁটা হবে না, এটা ভাবতে বড় কষ্ট হচ্ছে। তবু ‘আমরা পলকা মানুষ আর ক’দিন বাঁচি’- আজ সবাই তো মৃত্যুর দিকে আগুয়ান। ফিরে ফিরে গত জীবনের পানে চেয়ে আনমনে যখন স্মৃতি ও প্রীতির চর্চা হবে ভেতরে-বাইরে, তখনও আপনার কথা মনে হবে, আপনার মুখ ভেসে উঠবে একজন শুভকামী সুনির্ভর-সঙ্গ হিসেবে! পরজীবনে আপনার ভালো হোক, আল্লাহ আপনার আত্মাকে চিরশান্তি দান করুন। আমিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব