হাজীগঞ্জে মাদ্রাসাসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবী

Default User
 খালেকুজ্জামান শামীম
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২১ | ৪:০৫
Link Copied Successfully!

বৃহস্পতিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো) এর চাঁদপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে ছালেহ্ আবাদ এম এন ফাযিল ( ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ৩ বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।

সভায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত কালিয়াইশ ফাজিল মাদ্রারার অধ্যক্ষ জনাব মোঃ জহিরুল ইসলাম সভাপতি, নেছারাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক ও নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মোঃ বশির উল্লাহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় মুজিব বর্ষের উপহার হিসেবে মাদ্রাসাসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের জোর দাবি জানান।

তিনি বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক উৎসব ভাতা পায় মাত্র ৩১২৫ টাকা। এত অল্প টাকা দিয়ে দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে একজন শিক্ষকের পক্ষে কোনভাবেই ঈদ উদযাপন করা সম্ভব নয়। তিনি দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানান। তিনি ইবতেদায়ি শিক্ষার্থীর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর দাবি জানান।

বিজ্ঞাপন

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এ এস এম মুহিবুল্লাহ মুজাহিদ, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব জিল্লুর রহমান ও অধ্যক্ষ মোঃ ছগির হোসাইন। সভায় জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা