নারীদের বিড়ম্বনা চাঁদপুর টিকা কেন্দ্রে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২১ | ১২:৪২
Link Copied Successfully!

চাঁদপুরে নারীদের প্রধান টিকাদান কেন্দ্রে হাজার হাজার নারী টিকা গ্রহিতাদের ভিড় লক্ষ করা গেছে। ৬ সেপ্টেম্বর সোমবার সকাল দুপুর পর্যন্ত লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় (নারী টিকা কেন্দ) মাঠে নারীদের ছিল দীর্ঘ লাইন। লাইনে দাঁড়ানো নারীদের মুখে মাস্ক থাকলেও সবাই গা–ঘেঁষাঘেঁষি করে লাইনে দাঁড়ান। তীব্র ভিড় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়েছে স্বাস্থ্য কর্মী ও রেড ক্রিসেন্ট সদস্যদের।

কেন্দ্রে নিয়োজিত স্বাস্থ্য কর্মী ও রেড ক্রিসেন্ট সদস্যরা জানান, করোনা টিকা ৫ দিন বন্ধ থাকায় হঠাৎ এই ভিড় শুরু হয়। দূর দূরান্তে থেকে আসা অনেকেই বিপাকে পড়েছেন। সকাল সাতটা থেকে টিকার জন্য নারী-পুরুষ লাইনে দাঁড়াতে শুরু করেন। পুরুষ টিকা কেন্দ্রে কোন ভিড় না থাকলে বেলা বাড়ার সাথে সাথে নারী টিকা কেন্দ্র ভিড় বাড়তে শুরু করে। সকাল ১০ টার মাঠে সহস্রাধিক নারী জড়ো হয়ে যায়। অনেকেই অসুৃস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

টিকা কেন্দ্রে আসা আফরোজা বলেন, সকাল ১০টার সময় লাইনে দাড়িয়ে আছি, এখন টিকা দিতে পারিনি। হাজার হাজার নারী রোদ্রের মধ্যে দাড়িয়ে আছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছে। স্বাস্থ্যবিভাগের কারনে আমাদের কষ্ট পহাতে হচ্ছে। জানিনা টিকা নিয়ে বাড়ি যেতে পারবো কিনা।

রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মো. ওমর বলেন, আমরা আগেই বলেছিলাম, যাদের টিকার এসএমএস আসেনি, তারা যেনো কেন্দ্রে না আসে। সবাই একসাথে আসার কারনে ভিড় হয়েছে। সকাল থেকে ভিড় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমাদের কষ্ট পহাতে হয়েছে। যাদের এসএমএস না আসে, তারা টিকা দিতে পারবে না।

বিজ্ঞাপন

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নারী-পুরুষ মিলে আমাদের ১০টি বুথ রয়েছে। সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত সবাই টিকা দিতে পারবেন। ১০টি বুতে তিন হাজার মানুষের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এসএমএস এসছে এবং এসএমএস আসেনি এমন টিকা গ্রহীতা নারী কেন্দ্রে আসায় মূলত ভিড় হয়েছে। যারা এসেছেন, চেষ্টা থাকবে যুতটুকু সম্ভব তাদের টিকা দেওয়া।

তিনি আরও বলেন, চাঁদপুরে ৩ লক্ষ ৪০ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। আরও দুই লক্ষের উপরে রেজিস্ট্রেশন করা আছে। মাসে আমি সর্বোচ্চ দিতে পারবো ৯০ হাজার। সেই হিসেব করে মেবাইলে এসএমএস পাবে। কিন্তু অনেকে না বুজেন কেন্দ্রে এসে হাঙ্গামা করে। প্রত্যেকের কাছে এসএমএস যাবে। সবাই টিকা পাবে। কারন এখন মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। যারা টিকা কেন্দ্রে চলে আসছে, তাদেরকে টিকা দেওয়া চেষ্টা চলছে।

সূত্র:চাঁদপুর টাইমস্

বিজ্ঞাপন

W/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা