
ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ।
এসময় ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
ওইসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।




























