আড়তে রূপালী ইলিশের স্তূপ!

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২১ | ১১:২৩
Link Copied Successfully!

বঙ্গোপসাগরে জেলেদের জালে শেষপর্যন্ত দেখা মিলেছে রূপালী ইলিশের। মহিপুর, আলীপুর ও কুয়াকাটার মৎস্য আড়তগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। এখানকার ১৮৯টি আড়তে প্রতিদিন প্রায় এক হাজার মেট্রিক টন মাছ বেচাকেনা হচ্ছে বলে দাবি স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের। দামও হাতের নাগালে।

ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি সাধারণ মানুষও কম দামে ইলিশের স্বাদ গ্রহণ করে দিচ্ছেন তৃপ্তির ঢেকুর।

বিজ্ঞাপন

মৎস্য বন্দর মহিপুরে রোববার সকালে দেখা গেছে, নিজাম মাঝি ২শ মণ মাছ সাগর থেকে ধরে এনেছেন। তিনি মহিপুরের ফয়সাল ফিস আড়তে ওই মাছ ৩৫ লাখ টাকায় বিক্রি করেছেন। নোয়াখালী থেকে কুয়াকাটা সংলগ্ন সাগরে ইলিশ ধরতে এসেছেন আযাদ মাঝি। এফবি মায়ের দোয়া ট্রলারে সে ১২০ মণ মাছ পেয়েছেন।

মেসার্স আল্লাহ ভরসা মৎস্য আড়তে ওই মাছ ২২ লাখ টাকায় বিক্রি করেছেন। এফবি কামাল ট্রলারের রাব্বি মাঝি মাছ পেয়েছেন ৮০ মণ। মৎস্য বন্দর মহিপুরের মেসার্স আকন মৎস্য আড়তে ওই মাছ ১৭ লাখ টাকায় বিক্রি করেছেন। রাব্বি মাঝি চট্টগ্রাম থেকে কুয়াকাটা সংলগ্ন সাগরে ইলিশ ধরতে এসেছেন। এভাবে প্রত্যেকটি মাছ ধরা ট্রলারে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা