মতলবে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২১ | ১:৪৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এনআরবিসি ব্যাংকের প্রবেশনারি কর্মকর্তা ইশতিয়াক আকবর খান (২৬) রোববার (৫ সেপ্টেম্বর) সকালে পানিতে ডুবে মারা গেছেন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামে। তাঁর পিতার নাম আব্দুল হান্নান।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানাযায় ওইদিন সকাল আটটায় ইশতিয়াক আকবর খান দাঁত ব্রাশ করতে বাড়ি-সংলগ্ন খালের পাড় যান। এ সময় আচমকা পা পিছলে খালের পানিতে ডুবে যান।

অনেক খোঁজাখুঁজির পর পরিবার ও স্থানীয় লোকজন ওই পুকুরে তাঁর নিস্তেজ ভাসমান দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এনআরবিসি ব্যাংকের মতলব দক্ষিণ উপজেলা বাজার শাখায় কর্মকর্তা হিসেবে যোগ দেন। মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তিনি ব্যাংকের কার্যালয়ে আসতেন। তিনি সাঁতার জানতেন না।

 

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাটি জেনেছেন। এ ব্যাপারে এখনো অপমৃত্যুর মামলা হয়নি।

বিজ্ঞাপন

 

এনআরবিসি ব্যাংকের মতলব দক্ষিণ শাখার ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, ইশতিয়াক আকবর একজন ভালো কর্মকর্তা ছিলেন। তাঁর এ আকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। তাঁর মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা