
ভারত সফরে বাংলাদেশের সেনাপ্রধান
Link Copied Successfully!


তিন দিনের সরকারি সফরে ভারত গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
শনিবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ঢাকা ছাড়েন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।


আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন। তিনি সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
সূত্র: যুগান্তর
E/N




























