
একদিনে রেকর্ড ৩৩০ ডেঙ্গি রোগী, মৃত্যু আরও ৩
Link Copied Successfully!


দেশে কমছে না ডেঙ্গির ভয়াবহতা। ২৪ ঘণ্টায় আরও ৩৩০ জন ডেঙ্গি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ শনাক্ত। এদের মধ্যে রাজধানীতে ২৮৪ ও ঢাকার বাইরে ৪৬ জন হাসপাতালে ভর্তি হন।
আগের দিন ডেঙ্গি শনাক্ত হয়েছিল ২৯৫ জন। একদিনে আক্রান্তদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮। এরমধ্যে আগস্টেই মারা গেছে ৩৩ জন। জুলাইতে ১২। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র: যুগান্তর


E/N




























