শাহরাস্তি গেইটে যানজট নিরসনে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আল্টিমেটাম

Default User
মইনুল ইসলাম কাজল
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২১ | ১:২০
Link Copied Successfully!

চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাংগা নামে পরিচিত শাহরাস্তি গেইট এলাকায় প্রতিদিন যানজটে আটকা পড়ে দূর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

শাহরাস্তি গেইট এলাকা এখন যানজট নিত্যসঙ্গি। প্রতিদিন মেহের হতে কালিয়াপাড়া পর্যন্ত যানজট লেগে থাকার কারণে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

যানজটে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। যাত্রীবাহী বাস গুলো প্রধান সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানো, নিয়মনীতি না মেনে সিএনজি অটোরিকশা চলাচল, সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠা। যানজট নিরসনে ও যাত্রীদের দুর্ভোগ কমাতে শাহরাস্তি গেইট এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

৩১ আগষ্ট বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান শাহরাস্তি গেইট এলাকা পরিদর্শন করেন।

ওইসময় নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সড়কের দু’পাশে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা শনিবারের মধ্যে সরিয়ে দিতে নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন। ধারণা করা হচ্ছে শাহরাস্তি গেইট এলাকার অবৈধ স্থাপনা সরিয়ে নিলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা