মতলব উত্তরে বৃদ্ধার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২১ | ১:০৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে সাজেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরপুটিয়ার নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সাজেদা বেগম ওই গ্রামের শুক্কুর আলী প্রধানের স্ত্রী।

বিজ্ঞাপন

বৃদ্ধার মেয়ে আসমা বেগম (৩৫) অভিযোগ করেন, তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। চরপুটিয়া গ্রামের আলকাছের ছেলে শাহজালাল ও ইউনুছ, একই গ্রামের আনোয়ার হোসেন ও তার স্ত্রী রেহেনা বেগমসহ কয়েকজন মিলে তার মাকে হত্যা করেছেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে আমার মাকে বাড়িতে দিয়ে আসি। পরের দিন সকালে মায়ের খোঁজ নেওয়ার জন্য আমার চাচাতো বোন পারভীনের মোবাইলে ফোন দিই। মায়ের সঙ্গে কথা বলতে চাইলে পারভীন আমাদের ঘরের সামনে গিয়ে দরজা বন্ধ দেখে এবং একটি জানালা ভাঙা দেখে। পরে জানালা দিয়ে ঘরে ঢুকে আমার মাকে বস্ত্রহীন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা