
১০০ ভরি সোনাসহ একজনকে আটক করেছ-বিজিবি
Link Copied Successfully!


সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০০ ভরি সোনাসহ একজনকে আটক করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার কাজীরহাটা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ঝাউডাঙ্গা ক্যাম্পের নায়েক মিজানুর রহমান বলেন, ঝাউডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে যশোর-সাতক্ষীরা সীমানার কাজীরহাট এলাকায় অবস্থান নেয় বিজিবি।


আজ ভোর সাড়ে চারটার দিকে একজনকে যেতে দেখে পাহারারত বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার ওজন ১০০ ভরি, বাজারমূল্য প্রায় ৭৩ লাখ টাকা।
সূত্র:প্রথম আলো
R/N



























