বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চান সাইফুল মোল্লা

Default User
রাফিউ হাসান, শাহরাস্তি
আপডেটঃ আগস্ট ৩১, ২০২১ | ৭:৪৭
Link Copied Successfully!

জীবনের শেষ সময় পর্যন্ত শাহরাস্তি বাসীর পাশে থেকে কাজ করে যেতে চান বলে পপুলার বিডিনিউজকে জানান আসন্ন চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম মোল্লা।

ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২/৩ মাসের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চিতোষী পশ্চিম ইউনিয়নের শ্বেতী নারায়ণপুর গ্রামের মোল্লা বাড়ির লুৎফর রহমান মোল্লার সুযোগ্য সন্তান আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম মোল্লা বর্তমানে চেয়ারম্যান- তানহা মিনহা ফ্যাশন, এমডি- আহনাফ ফুড প্রোডাক্টস লিঃ, প্রোপ্রাইটর- টি.এফ কর্পোরেশন (প্রথম শ্রেণীর ঠিকাদারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান) এবং দীর্ঘদিন প্রবাসে থেকে এলাকার মানুষের জন্য জনকল্যানমূলক কাজ করে যাচ্ছেন। নিজ প্রতিষ্ঠানে কর্ম সংস্থানের ব্যবস্থা করে এলাকায় বেকারত্ব দূরীকরণে রেখেছেন অগ্রণী ভূমিকা।

ছাত্র জীবন থেকে কর্মজীবন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারী এই সাবেক ছাত্রলীগ নেতা। রাজনৈতিক জীবনে তিনি শাহরাস্তি উপজেলা চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারী সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম মোল্লা।

বিজ্ঞাপন

২০১৯ সালের মার্চে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটে পেয়ে সামান্য কিছু ভোটে পরাজিত হয়েছেন, শাহরাস্তি উপজেলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই সাইফুল ইসলাম মোল্লা। তাই সে সুবাদে আগামী ইউনিয়ন নির্বাচনে নিজ ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়নের জন্য বিভিন্ন দলীয়,ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন।

সাইফুল ইসলাম মোল্লা বলেন, রাজনীতি করতে চাইলে আগে সমাজ, পরিবার এবং বৃহত্তর পরিসরে নিজেকে পছন্দের যোগ্য করে গড়ে তুলতে হবে। তাই মৃত্যুর আগ পর্যন্ত আমি মানুষের কল্যানে কাজ করার প্রবল ইচ্ছা মনে পোষন করে রেখেছি। সাধ্যমত আমার ব্যাক্তিগত পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জন্য আমি সামান্যতম আর্থিক সেবা বরাবরই প্রদান করার চেষ্টা করে যাচ্ছি। এছাড়া করোনাকালে নিম্নবিত্ত মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাব বলে আমি আশাবাদী। যদি মনোনয়ন পাই আর আমি প্রার্থী হতে পারি তাহলে চিতোষী পশ্চিম ইউনিয়নকে মাস্টারপ্ল্যানের আওতায় আনার আকাঙ্ক্ষা আমার রয়েছে। আমি বিশ্বাস করি ইউনিয়নের সকল শ্রেণী – পেশার মানুষ আমাকে পছন্দ করেন। দিনশেষে আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। তাই আমৃত্যু ডিজিটাল বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমিও একজন অংশীদার হতে চাই। এ ক্ষেত্রে প্রার্থী হওয়া বড় কথা নয়, যদি আমি আগামি নির্বাচনে প্রার্থী হতে নাও পারি তাতে সমস্যা নাই।

বিজ্ঞাপন

আমার কাজ ও সেবার মাধ্যমে আমি আমার প্রিয় অভিভাবক শাহরাস্তি হাজীগঞ্জের উন্নয়নের রুপকার মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়ের সাথে ছিলাম আছি থাকবো সবসময় ইনশাআল্লাহ ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা