মতলব উত্তরে অর্থের বিনিময়ে টিকাদান, একজন বরখাস্ত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩০, ২০২১ | ১০:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় করোনার টিকা প্রদানে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত পোটারম্যান জাকিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তদন্ত কমিটির প্রমাণের ভিত্তিতে রোববার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. নুসরাত জাহান মিথেন।

বিজ্ঞাপন

জানা যায়, ১৯ আগস্ট উপজেলার মরাদন গ্রামে ও ২২ আগস্ট ঠাকুরচর গ্রামে টাকার বিনিময়ে বাড়িতে গিয়ে করোনার টিকা দিয়েছিল মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পোটারম্যান জাকির।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২২ আগস্ট চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যের মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাইনুল ইসলাম মোনাস এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ও পরিদর্শক ডা. খলিলুর রহমান।

বিভিন্ন তথ্যের মাধ্যমে পোটারম্যান জাকির টাকার বিনিময়ে বাড়িতে গিয়ে করোনার টিকা দিয়েছেন, তার প্রমাণ পেয়েছে বলে জানায় তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রমাণের ভিত্তিতে রোববার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ডা. মাইনুল ইসলাম মোনাস বলেন, প্রাথমিকভাবে জাকিরের বিষয়ে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমাদের তদন্ত অভ্যাহত আছে। জাকিরের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. নুসরাত জাহান মিথেন বলেন, পোটারম্যান জাকিরের অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে সিভিল সার্জন কার্যালয় ও ডিজি বরাবর পাঠিয়েছি। তদন্ত শেষে যদি আরও কারও প্রমাণ পাওয়া যায়, তা হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা