পদ্মায় ধরা পড়ল ১০ মণের ‘শাপলা পাতা’

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৯, ২০২১ | ১:৫৫
Link Copied Successfully!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রবহমান পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি বিশাল ‘শাপলা পাতা’ মাছ। মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে প্রায় দুই লাখ টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে।

নদীর এ এলাকায় এতদিন বড় বড় পাঙ্গাশ, বাগাড়, কাতল, রুই, আইড়, বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়লেও এতবড় শাপলা মাছ এই প্রথম। বিশালকৃতির এই মাছটি দেখার জন্য ঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় লেগে যায়।

বিজ্ঞাপন

জানা গেছে, জেলে বাবু সরদার সকালে একটি ভ্যানে করে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ট্রাক টার্মিনালসংলগ্ন একতা মৎস্য আড়তে নিয়ে যান। আড়তদার রেজাউল মাছটি বিক্রির জন্য উন্মুক্ত নিলামে তুললে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মণ্ডল সর্বোচ্চ আট হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকায় দিয়ে কিনে নেন। মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে প্রায় দুই লাখ টাকায় বিক্রি করা হচ্ছে জানা গেছে।

এ ব্যাপারে দৌলতদিয়ার স্থানীয় মৎস্য ব্যবসায়ী রেজাউল ইসলাম (রাজ) বলেন, পদ্মায় নদীতে প্রায় ১৫ বছর আগে একবার শাপলা পাতা মাছ পাওয়া গিয়েছিল। এটি সাধারণত মাটির ছুঁই ছুঁই করে পথ চলে। যে কারণে সহজে জালে ধরা পড়ে না।

সূএ:যুগান্তর

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা