চাঁদপুর স্বামীর মামলায় স্ত্রী কারাগারে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৭, ২০২১ | ১২:৫১
Link Copied Successfully!

দুই বছরের দাম্পত্য জীবনে সম্পূর্ণ মোহরানা পরিশোধের পরেও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদের করা ৩ লাখ টাকা দাবি, মামলায় স্ত্রী মনি আক্তার মিতু (২১) কে জেলা হাজতে প্রেরণ করার আদেশ দিয়েছে আদালত।

২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সমন জারির নির্ধারিত তারিখে মনি আক্তার স্বেচ্ছায় আদালতে উপস্থিত হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন-এর আদালতে এই আদেশ দেন। একই সাথে অপর আসামি মনি আক্তারের ভাই মেহেদী হাছান (২৬) এর জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৩১ জুন বাদী নুর মোহাম্মদের সাথে একই উপজেলার সুজাতপুর এলাকার দুলাল মিজির মেয়ে মনি আক্তার মিতুর সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক ২ লাখ ৫০ হাজার টাকা মোহরানা ধার্যপূর্বক বিবাহ সম্পন্ন হয়। ওই সময় ৫০ হাজার টাকা নগদ ওয়াশিয়াস্তে কাবিন নিবন্ধন হয়। পরবর্তীতে নুর মোহাম্মদ বাকি ২ লাখ টাকা পরিশোধ করেন।

বিজ্ঞাপন

বিবরণ থেকে আরো জানা যায়, বিয়ের পর থেকেই মনি আক্তার তার স্বামীকে বিভিন্ন বাহানায় নগদ অর্থ যৌতুক দাবী করে। এক পর্যায়ে তার পিতার ঘর করার জন্য স্বামীর কাছ থেকে দুই লাখ টাকা আদায় করে নেন। এরপরে দাম্পত্য জীবনে শান্তি আসেনি। একের পর এক যৌতুক দাবী, নুর মোহাম্মদকে শারিরীক ও মানসিক নির্যাতন অব্যাহত রাখেন মনি আক্তার ও তার পরিবারের লোকজন। এই ঘটনাটি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানালেও কয়েকবার সালিস বৈঠক হয়। কিন্তু কোন ধরণের সমাধান আসেনি। বরং মনি আক্তার ও তার পরিবারের লোকজন ৩ লাখ টাকা যৌতুক দাবী করে এবং টাকা না দিলে তার সংসার করবে না মর্মে ডিভোর্স চান।

এরপর কোন ধরণের উপায় না পেয়ে নির্যাতনের শিকার মনি আক্তার মিতুর স্বামী নুর মোহাম্মদ গত ১৫ জুলাই চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন।

আজকে মিতু ও মেহেদী স্বেচ্ছায় আদালতে উপস্থিত হলে মেহেদীকে জামিন ও মিতুকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা