বছরে ১০ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়!

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৬, ২০২১ | ৩:৩২
Link Copied Successfully!

সারাদেশে বছরে ১০ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এরমধ্যে ৭০ শতাংশ শিশুর বয়স পাঁচ বছরের নিচে।

বুধবার (২৫ আগস্ট) গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত ওয়েবিনারে এ তথ্য জানানো হয়। পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার ঠেকাতে সরকার ৩শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

ওয়েবিনারে বেসরকারি সংস্থা গ্লোবাল হেলথ ইনকিউবেটরের বাংলাদেশ প্রধান রুহুল কুদ্দুস বলেন, মায়েরা যখন গৃহস্থলির কাজে ব্যস্ত থাকেন তখন ৮০ শতাংশ শিশু বাড়ির ২০ মিটারের মধ্যে থাকা পুকুর, ডোবায় পড়ে মারা যায়।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে মায়েদের সচেতনতা বাড়লে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমে আসবে। পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে সরকার ৩শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

ওয়েবিনারে বক্তারা আরও বলেন, পানিতে ডোবার ঘটনাকে নিছক দুর্ঘটনা ভেবে এড়িয়ে যাওয়ার উপায় নেই। এই অপমৃত্যু রোধ করা সম্ভব। এজন্য প্রয়োজন সামগ্রিক পরিকল্পনা। শিশুদের সাঁতার শেখানো ও স্কুলে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করারও তাগিদ দেন তারা।

সূত্র:দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন

R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা