
আট বছর পদার্পণ করলো সাপ্তাহিক আমার কন্ঠ


আট বছর পদার্পণ করলো সাপ্তাহিক আমার কন্ঠ। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা থেকে পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে। সপ্তাহের রোববার পাঠকের সামনে জেলার পাশাপাশি জাতীয় সংবাদ তুলে ধরে প্রিন্ট মিডিয়ার এই সাপ্তাহিক সংবাদ মাধ্যমটি।
পাঠকেই আমাদের শক্তি স্লোগানকে প্রতিপাদ্য করে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ কামাল হোসানের নিরলস প্রচেষ্টায় পত্রিকাটি প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখে আসছেন।
প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সাপ্তাহিক আমার কন্ঠের রয়েছে অনলাইন ভার্সনও।



ইতোমধ্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ কামাল হোসেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক সমকালের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
সাপ্তাহিক আমার কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ কামাল হোসেনের সুস্বাস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু জানান, পত্রিকাটি সংবাদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শিক্ষা পাতা রয়েছে। চার পাতার পত্রিকাটিতে একটি পাতা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখায় ধন্যবাদ। সাপ্তাহিক আমার কন্ঠ গণমানুষের কন্ঠ হয়ে সংবাদ তুলে ধরবে। পত্রিকাটির দীর্ঘায়ু কামনা ও পত্রিকার কলাকুশলীদের প্রাণঢালা অভিনন্দন।
ডাকাতিয়া নদীর পাড় ঘেঁষে হাজীগঞ্জ বাজার। জেলার বাণিজ্যিক শহর এই হাজীগঞ্জ বাজার। এখানে সাপ্তাহিক আমার কন্ঠের পাশাপাশি প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক হাজীগঞ্জ, সাপ্তাহিক মানবসমাজ, সাপ্তাহিক মানবখবর ও দৈনিক দেশকন্ঠ।


























