কুমিল্লায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৩, ২০২১ | ৫:১৮
Link Copied Successfully!

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার দেবিদ্বার থানাধীন পান্নারপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। ওই সময় র‌্যাব-১১ একটি পিকআপ ভ্যান জব্দ করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৩ আগস্ট দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পান্নারপুল বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ হতে ১৮ (আঠারো) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো নরসিংদি জেলার সদর থানার বাশরাইল গ্রামের মোঃ আরিফ খন্দকারের এর ছেলে মোঃ মোক্তার হোসেন (২৯) ও নরসিংদি জেলার সদর থানার বানিয়াচর গ্রামের মৃত জলিল মিয়া এর ছেলে মোঃ সোহাগ মিয়া (২৪)।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় তারা দীর্ঘদিন যাবৎ নরসিংদী ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকরা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা