হাজীগঞ্জ সদর ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে অক্সিজেন সেবায় সুমন প্রধানীয়া

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৩, ২০২১ | ১০:২১
Link Copied Successfully!

নিজস্ব অর্থায়নে ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছেন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ প্রধানিয়া সুমন।

চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর এমপির নির্দের্শে উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নে করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দিতে এ অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেন ইউসুফ প্রধানিয়া সুমন।

সম্ভ্যাব্য ইউপি চেয়ারম্যা পদপ্রার্থী ইউসুফ প্রধানিয়া সুমনের এ অক্সিজেন সেবা শুধু মাত্র ডাক্তারের পরামর্শক্রমে ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীদের সরবারাহ করা হয়।

বিজ্ঞাপন

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ এর শুরুর দিকে দুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে বিনামূলে এ অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করা হলেও নিজস্ব অর্থায়নে ইউসুফ প্রধানিয়া সুমন আরো ৪টি সিলিন্ডার ক্রয় করে সেবা দিয়ে আসছেন।

১৯ আগস্ট বৃহষ্পতিবার সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ প্রধানিয়া সুমনের নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগ পূর্ব শাখার সভাপতি ফারুক খান, পশ্চিম শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন মুন্সী।
উল্লেখ্য ইউসুফ প্রধানিয়া সুমন করোনা মহামারির শুরু দিক থেকে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য সংকটে থাকা সদর ইউনিয়নের মানুষের জন্য খাদ্য, নগদ অর্থসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছেন। এছাড়াও করোনা প্রতিরোধে জীবানু নাশক স্প্রে, সাবান, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা