এসএসসি-এইচএসসির অ্যাসাইনমেন্ট নকল হচ্ছে কিনা মনিটরিং করবে মাউশি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২২, ২০২১ | ১১:২৪
Link Copied Successfully!

এ বছরের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে নকল ঠেকানোর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট নকল করছে কি না বা নিজ হাতে অ্যাসাইনমেন্ট করে জমা দিচ্ছে কি না, তা য়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আলাদা করে এ–সংক্রান্ত দুটি নির্দেশনা জারি করেছে মাউশি।

শিক্ষা অধিদপ্তর বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনায় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথাযথ পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে মনিটরিংয়ের ‘অ্যাসাইনমেন্ট মনিটরিং কমিটি’ নামে একটি কমিটি গঠন করতে হবে। মাধ্যমিক পর্যায়ের সরকারি–বেসরকারি শিক্ষাপ্রধানদের নেতৃত্বে এসএসসি পরীক্ষার্থীদের ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানপ্রধানদের নেতৃত্বে এ কমিটি গঠন করা হবে।

এ কমিটিগুলো করণীয় বিষয়ে শিক্ষা অধিদপ্তর বলেছে, সব পরীক্ষার্থী যেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করে, তা নিশ্চিত করবে। শিক্ষার্থীরা যেন কোনোক্রমেই অ্যাসাইনমেন্টগুলোয় নকল বা কোনো প্রকারের অসদুপায় অবলম্বন না করে, সে বিষয়ও নিশ্চিত করবে। কোনো শিক্ষার্থী যদি অ্যাসাইনমেন্টে নকলের আশ্রয় নিয়েছে বলে প্রতীয়মান হয়, তাহলে এটি বাতিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবে। বিষয়টির যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে শিক্ষার্থীকে সতর্ক করবে কমিটি।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা যেন অ্যাসাইনমেন্টগুলো নিজ হাতে লিখে জমা দেয়, সে বিষয় নিশ্চিত করতে কাজ করবে কমিটি। নির্দেশনা মোতাবেক অ্যাসাইনমেন্টগুলো শিক্ষক কর্তৃক যথাযথভাবে মূল্যায়ন, সংরক্ষণ এবং নম্বরগুলো সঠিকভাবে এক্সেল শিটে এন্ট্রি করা হচ্ছে কি না, তা কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কমিটি নিজ নিজ প্রতিষ্ঠানে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে কার্যকর করার লক্ষ্যে সার্বিকভাবে পর্যবেক্ষণ করবে। অ্যাসাইনমেন্ট–সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের থেকে সময় সময় জারিকৃত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতেও বলা হয়েছে।

গত ১৫ জুলাই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়ের ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জানান, এসএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারা প্রতি সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দেবে। এসএসসির ক্ষেত্রে প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে।

সুত্র:প্রথম আলো

বিজ্ঞাপন

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০