নিউজিল্যান্ড সিরিজে কেনো খেলাবেনা মিঠুনকে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২১, ২০২১ | ৬:২৯
Link Copied Successfully!

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি বিদ্রুপের শিকার হয়ে থাকেন মোহাম্মদ মিঠুন।

মিডল অর্ডার এই ব্যাটসম্যান তার দায়িত্ব পালনে ব্যর্থ বলে অভিযোগ দেশের ক্রিকেটপ্রেমীদের অনেকের।

অবশ্য জাতীয় দলেও মিঠুন উপেক্ষিত। নিউজিল্যান্ড সফরের পর জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে দলে থাকলেও মাঠে নামানো হয়নি তাকে।

বিজ্ঞাপন

এবারে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ১৯ সদস্যের স্কোয়াডেও ঠাঁই হয়নি এ মিডল অর্ডার ব্যাটসম্যানের।

অনেকের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিঠুনকে নিয়ে অসংখ্য নেতিবাচক মন্তব্যের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা।

তবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বক্তব্যে মিঠুনকে স্কোয়াডে না রাখার কারণ জানা গেল ভিন্ন কথা।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রধান নির্বাচকের স্পষ্ট জবাব, টি-টোয়েন্টি ফরম্যাটের দলের ভাবনায় নেই মিঠুন। তাই নিউজিল্যান্ড সিরিজে রাখা হয়নি তাকে। এ সিরিজের সবগুলো ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটের।

তবে অস্ট্রেলিয়া সিরিজে তাকে রাখা হয়েছিল? সে সিরিজও তো টি-টোয়েন্টি ফরম্যাটেই হয়েছে।

শুক্রবার মিঠুনের স্কোয়াডে ঠাঁই না পাওয়া নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জবাবে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের দলের ভাবনায় নেই মিঠুন। তাকে বিবেচনা করা হবে একদিনের ফরম্যাটে। জিম্বাবুয়ে সফর ও অস্ট্রেলিয়া সিরিজে তাকে রাখা হয়েছিল বাড়তি খেলোয়াড় ভাবনায়। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস না থাকায় সুযোগ পেয়েছিলেন মিঠুন। মিঠুন আমরা ওয়ানডে স্কোয়াডে রেখেছি। জিম্বাবুয়ে সিরিজে অনেক খেলোয়াড় টি-টোয়েন্টির আগে চলে আসায় ওকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। আর মিঠুন তো টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল না। তখন থেকেই ওকে টি-টোয়েন্টির ভাবনায় ওরকমভাবে রাখিনি।’

নান্নু আরো বলেন, ‘ও (মিঠুন) যে অবস্থানে খেলছে সেখানে এখন কিছু খেলোয়াড় আছে। তারপরও সে যেহেতু আমাদের পুলের খেলোয়াড়, চোখের বাইরে তো আর যাবে না। সবাইকে নার্সিং করা হবে। যখন দরকার হবে দলে নেওয়া হবে।

সুত্র:য়ুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন