
একা পেয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধষর্ণ, চাচা আটক


ফরিদগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম বেপারি নামে (৬০) এক বৃদ্ধকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) সকালে তাকে আটকের পর দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ঘটনাটি গত ১৭ আগস্ট দুপুরে উপজেলার চরদঃুখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের বেপারী বাড়িতে ঘটে। বর্তমানে প্রতিবন্ধী কিশোরীকে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে বৃহষ্পতিবার (১৯ আগস্ট) রাতে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বৃষ্টির সময় কিশোরীকে একই বাড়ির সম্পর্কের চাচা নুরুল ইসলাম বেপারী কিশোরীকে একা পেয়ে জোর পূর্বক নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে প্রতিবন্ধী কিশোরীটি ধর্ষণের কথা তার মাকে জানালে তাকে চিকিৎসা জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীটি কিছুটা সুস্থ হলে বৃহষ্পতিবার রাতে তার মা ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে শুক্রবার সকালে থানা পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে আটক করে।


ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত নুরুল ইসলাম বেপারিকে আটক করে শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


























