ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক ছোবহান লিটন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৩, ২০২০ | ১১:৪৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অত্যান্ত সুচারু ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী পৃথক পৃথক অধিবেশনের মাধ্যমে শান্তিপূর্ন ভাবে সম্পূর্ন সতর্কতার সহিত সামাজিক দুরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। ১ম অধিবেশনে সংগঠনের কার্যক্রমের শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক আবুল হাসনাত এর পরিবারের কাছে ফরিদগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি বলেন, এই দূর্যোগকালীন সময়ে সংবাদ কর্মীদের গুরুত্ব অপরিসীম। সংবাদ কর্মীরা না থাকলে বর্তমান পরিস্থিতির অনেক কিছুই আমাদের অজানা থেকে যেত। সংবাদ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে বিচরণ করে সংবাদ সংগ্রহ করে। তাই উপস্থিত সকল সংবাদ কর্মীদের উপজেলা প্রসাশনের পক্ষ থেকে অন্তরিক ধন্যবাদ জানাচিছ। এই মহামারী সময়ে ফরিদগঞ্জ প্রেসক্লাব প্রয়াত একজন সংবাদকর্মীর পরিবারের পাশে দাঁড়ানো এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রত্যেকে নিজে সুস্থ্য থেকে পরিবারকে সুস্থ্য রাখতে খুবই সতর্কতার সহিত কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন প্রধান অতিথি।

বিজ্ঞাপন

২য় অধিবেশনে সভাপতি নুরুন্নবী নোমান নতুন কমিটি গঠন করার প্রস্তাব উপস্থাপন করেন। এতে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীতা ঘোষণা করেন। উভয় পদে সমঝোতার সুযোগ দিলেও প্রার্থীগন সমঝোতায় একমত না হওয়ায় উভয় পদে গোপন ব্যালটের মাধ্যমে ২২ জন ভোটার মূল্যবান রায় প্রদান করেন। আনন্দ ও টান টান উত্তেজনার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন সভাপতি। এতে সভাপতি পদে মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে আবদুস ছোবহান লিটন কে বিজয়ী ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা