কচুয়া মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন মনোনীত

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ আগস্ট ১৮, ২০২১ | ১:০১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম মনোনীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার কচুয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসানের সভাপতিত্বে এক জরুরি সভায় নিয়োগ কমিটির সুপারিশক্রমে ইমাম পদে গোলাম কিবরিয়া, মুয়াজ্জিন পদে হাফেজ মাওলানা মো. সাদ্দাম হোসেন ও খাদিম পদে মো. ইলিয়াস প্রধান ও মো. আনিছুর রহমানকে মনোনীত করা হয়।

উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গত ২৭ শে মে ৩৫.৪২.১৩৫৮.০০.০০১.০১১.২১-৪৩৩ স্মারকের কচুয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ও নিয়োগ কমিটির সুপারিশক্রমে ইমাম, মুয়াজ্জিন ও খাদিম মনোনীত করা হয়।
ইমাম পদে মনোনীত হলেন, রহিমানগর-উচিতগাভা গ্রামের মৃত. ইয়াছিন মিয়ার ছেলে গোলাম কিবরিয়া।

সে ২০১৫ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শ্রেষ্ঠ ইমামের পুরষ্কার লাভ করেন। মুয়াজ্জিন পদে মনোনীত হলেন, বুরগী গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাফেজ মাওলানা মো. সাদ্দাম হোসেন ও খাদিম পদে মনোনীত হলেন, কোমরকাশা গ্রামের আলী হোসেনের ছেলে মো. আনিছুর রহমান ও পাশ^বর্তী হাজীগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. ইলিয়াস প্রধান।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা