চাঁদপুরে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৭, ২০২১ | ৭:৪৫
Link Copied Successfully!

চাঁদপুরে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যু এবং সংক্রমণের হার দ্রুত কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও দুইজন। আর সংক্রমিত হয়েছেন ১০৮ জন। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি আরো জানান, করোনা ওয়ার্ডে এখন অনেক শয্যা ফাঁকা। গত দুই মাসে এমনটি চোখে পড়েনি।

জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫৭ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১০৮ জন। এতে সংক্রমণের হার ১৯.৩৮ শতাংশ, যা জেলাবাসীর জন্য স্বস্তির খবর। তবে এই অবস্থায় সংক্রমণ যেন না বাড়ে তার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, চাঁদপুরে সব মিলিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার দুইজন। আর করোনায় মারা গেছেন ২২৫ জন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো প্রায় ৬০০ জন।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা