
মতলব যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া


চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
(১৬ আগস্ট) সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল।
পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম এর শোক বার্তা পাঠ করা হয়।


নুরুল আমিন রুহুল বলেন, একদল বিপদগামী সেনা সদস্য ঈর্ষান্বিত হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রæত ফাঁসির কার্যকর করতে সরকার প্রধানের কাছে অনুরোধ জানান তিনি।
নুরুল আমিন রুহুল আরও বলেন, রাজাকাররা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই সব শেষ। কিš‘ না রাখে আল্লাহ মারে কে। বর্তমান প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা বিদেশে থাকার কারলে প্রাণে বেঁচে গিয়েছেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে বাংলাদেশের হাল ধরেন। প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উচু করে দাড়িয়েছে। শোককে শক্তিতে রূপান্তরিত করে শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান তিনি।
উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
বক্তব্য রাখেন- ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, মোহনপুর পর্যটন লি. এর ব্যব¯’াপনা পরিচালক ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, যুগ্ম সম্পাদক সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, সদস্য আশরাফুল আলম মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, গ্ৰন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এডভোকেট আক্তারুজ্জামান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন, ফরাজী কান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি প্রমুখ।
H/N



























