হাজীগঞ্জে তিনটি অক্সিজেন কনসানট্রেটর দিলো আমেরিকা প্রবাসী সংগঠন ওয়েল ফেয়ার এসোসিয়েশন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১২, ২০২১ | ৬:৩৮
Link Copied Successfully!

আমেরিকা প্রবাসী সংগঠন ওয়েল ফেয়ার এসোসিয়েশন। দেশের করোনা ক্লান্তির এই সময়ে এগিয়ে আসলো জনস্বার্থে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিলো তিনটি অক্সিজেন কনসানট্রেটর। সংগঠনটি সুদূর আমেরিকা থেকে আরো ঘোষণা দিয়েছে শিগগির হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এম্বুলেন্স দেয়া হবে।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে হাজীগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় তিনটি অক্সিজেন কনসানট্রেটর বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তানভীর আহমেদ ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদ।

সাংবাদিক মোহাম্মদ হাবিব উল্ল্যার উপস্থাপনায় হাজীগঞ্জে করোনায় আক্রান্ত অসহায় ও আগুনে পোড়া রোগীদের সাহায্যার্থে নগদ ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়। ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবু রায়হান সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম. সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কমক সহিদ উল্ল্যাহ প্রমুখ।

বিজ্ঞাপন

অক্সিজেন কনসানট্রেটর বিতরণকালে মুঠফোনে অভিমত ব্যক্ত করেন আমেরিকা প্রবাসী সংগঠন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সমন্বয়ক সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রহমান মামুন মজমুদার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা