গাজীপুরে ঝুটগুদামে ভয়াবহ আগুন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১২, ২০২১ | ১:২৫
Link Copied Successfully!

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় প্রথমে টিনশেডের তৈরি একটি ঝুটগুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তের মধ্যেই পাশের আরও পাঁচটি ঝুটগুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, আগুনে টিনশেডের ঝুটগুদাম ও ঝুট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ঝুটের গুদামে আগুন লেগে ছয়টি গুদাম পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সূত্র: প্রথম আলো
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা